বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, ইনকিলাবের শ্যামনগর প্রতিনিধি আবু কাউসার, মোহনা টিভির শ্যামনগর প্রতিনিধি শেখ আফজালুর রহমান।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের ওপর সকল ধরনের চাপ ও বাধা অপসারণের দাবি জানান।

তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় মানবজমিনের জাহিদ সুমন, ভোরের কাগজের মেহেদি মারুফ, ভোরের ডাকের আবু সাঈদ, হৃদয় বার্তার কামরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের অনাথ মন্ডল, খবরের কাগজ ও দ্য এডিটরস এর সুলতান শাহাজান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১০

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১১

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১২

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৩

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৪

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৫

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৬

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৭

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৮

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৯

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

২০
error: Content is protected !!