বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের (বড় পিকআপভ্যান) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন তারা।

পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শ্রমিকবাহী ট্রাকটি উল্টে যায়। এসময় পথচারীরা আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। অপর চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দু’জন নারী শ্রমিকও রয়েছেন।
তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!