বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও কমিটির এক সদস্যকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৫ মে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পনি/পিএ-১২২৭ নং স্মারকের নির্দেশনা মোতাবেক তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

ওই পত্র সূত্রে জানাগেছে, দরগাপুর-২৫৯ (দরগাপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন অনেকে অবাধে প্রবেশ করা, পছন্দমত শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব দিয়ে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন-এর ছেলেকে অনৈতিক সুযোগ প্রদান করা, ট্যাগ অফিসার পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে ৩০/৪০ মিনিট আটকে রাখা এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করা, কমিটির সদস্য সহকারী শিক্ষক রাখিদুল ইসলাম প্রশ্নপত্র বাইরে নিয়ে সলিউশনের চেষ্টা করে ভিজিলেন্স টিমের হাতে ধরা পড়ে দ্রুত সটকে পড়ার অভিযোগ রয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ে কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও পরীক্ষা কমিটির সদস্য রাখিদুল ইসলামকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোন শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য পত্রে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বোর্ডের নির্দেশনা মোতাবেক ৬ মে ৪৯২নং স্মারকের পত্রে কেন্দ্র সচিব ও অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন। একই সাথে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!