বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন কুড়ি স্পোর্টসে ক্রিকেটে সাতক্ষীরা বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্সআপ

ডেস্ক রিপোর্ট: নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর খুলনা অঞ্চলের ক্রিকেটে সাতক্ষীরা জেলা বালক দল চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শনিবার (২৩ মে) খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার বালকদের ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা দল।
রোমাঞ্চকর এই খেলায় সাতক্ষীরা জেলা বালক দল মাত্র ১ রানের ব্যবধানে চুয়াডাঙ্গাকে পরাজিত করে খুলনা অঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অপরদিকে, বালিকাদের ফাইনালে সাতক্ষীরা ও খুলনা জেলা দল মুখোমুখি হয়। এতে সাতক্ষীরা জেলা দল ২ উইকেটে পরাজিত হয়ে রানার্সআপ হয়।
সাতক্ষীরা জেলা বালক ক্রিকেট দলের কোচ ছিলেন শাহিনুর রহমান লিটু এবং বালিকা দলের কোচ ছিলেন ফাতেমা তুজ জোহরা রাখি।
এছাড়াও মার্শাল আর্ট ইভেন্টে সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সাতক্ষীরার খেলোয়াড়রা তায়কোয়ানডোতে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ, উশুতে ১টি রৌপ্য, জুডোতে ২টি রৌপ্য এবং কারাতে ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
খেলা শেষে খুলনা জেলা ক্রীড়া অফিসার আলিমুজ্জামান বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুড়ি স্পোর্টসে ক্রিকেটে সাতক্ষীরা বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্সআপ

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচারের আশ্বাস

মিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা

১১ বছরে দক্ষিণের মশাল

জলাতঙ্ক রোগ প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের ভ্যাকসিন প্রদান

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি উদ্বােধন

দেবহাটায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বিষ্ণুপুরে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুশুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

বিষ্ণুপুরে সড়ক দখল করে রমরমা বালুর ব্যবসা!

১০

শার্শায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

১১

যশোরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ৪ জনের

১২

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ শিশুর, ছাড়ালো ৫০০

১৩

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

১৪

খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রামের মানুষ

১৫

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

১৬

গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৭

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

১৮

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’

১৯

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!