ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২৮ বছর পর শনিবার তালার জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ‘৯৮ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বিদ্যাপীঠে একই ছাদের নিচে মিলিত হন এক আবেগময় পুনর্মিলনী অনুষ্ঠানে।
কাজী মাহফুজুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সাইদুর রহমান ও কাজী মাহফুজুর রহমানের পরিচালনায় পরিচিতি পর্বে বন্ধু-বান্ধবীরা নিজেদের বর্তমান জীবন ও পরিবারের খবর তুলে ধরেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত হয়ে ওঠে প্রয়াত বন্ধুদের স্মরণ পর্বটি।
এসময় প্রয়াত বন্ধু ইকবাল হোসেন ও তার বোন এবং সম্প্রতি মৃত্যুবরণকারী ইঞ্জিনিয়ার কাজী মইনুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রয়াতদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য মোঃ হাকিম হোসেন, বিশ্বজীত, মামুন হোসেন ও রবিউল ইসলামকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
এসআই লিটন হোসেন ফোনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন এবং বন্ধুদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। সাংস্কৃতিক পর্বে মোহাম্মদ জুলফিকার আলী সংগীত পরিবেশন করেন এবং মোঃ সাইদুর রহমান কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে অংশ নেন কাজী মাহফুজুর রহমান (ব্যবসায়ী), মোঃ সাইদুর রহমান (জনতা ব্যাংক), মোঃ সাইদুর রহমান মোড়ল, ফাল্গুনী খন্দকার (শিক্ষিকা), বনানী খন্দকার, সেলিনা সুলতানা (শিক্ষিকা), সৈয়দ তানজিলা ইয়াসমিন পুতুল (শিক্ষিকা), তহমিনা গাজী, সবিতা রানী সরকার, ষষ্ঠী বালা সরকার, সারথি সরকার, মোহাম্মদ মামুন হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, চন্দন কুমার সাহা, শেখ তৈবুর রহমান টুটুল, শরিফুল ইসলাম নিখারি, মো: হাকিম নিকারী, মো: আসাদুজ্জামান আসাদ নিকারি, মো: শামসুর রহমান, মো: আশরাফুল ইসলাম, মোঃ রহমত আলী, বিশ্বনাথ সরকার, শংকর কুমার নাথ সরকার, মোহাম্মদ জুলফিকার আলী, মো: সাইদুর রহমান লালটু, এসআই মোঃ লিটন গাজী এবং সৈয়দ সোহেল রানা।
অনুষ্ঠানে অল এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকে মগ, কলম, টি-শার্ট ও ক্যাপ উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন