
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে রবিউল ইসলাম গাজী নামে এক জেলের জালে ধরা পড়লো ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ।
রবিবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার খোলপেটুয়া নদীতে পেতে রাখা ফাঁস জালে মাছটি ধরা পড়ে।
রবিউল ইসলাম গাজী উপজেলার কাপসন্ডা গ্রামের বাসিন্দা।
সকালে মাছটি দেখতে আড়তে ভীড় জমায় স্থানীয়রা। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন।
রবিউল ইসলাম গাজী জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তার জালে বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়ে। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের মাছ ধরা পড়ে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। এছাড়াও একই সময় ২ কেজি ওজনের আরেকটি মাছ পান তিনি।
কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। খোলপেটুয়া নদীতে পাওয়া ১২ কেজি ওজনের এই মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ঢাকার একজন চাকরিজীবী কিনে নেন।
মন্তব্য করুন