বাংলাদেশ, রবিবার, ৩১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে হেসেখেলে চলে গেলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

ক্ষতিটি শুধু আপনার নয়, ক্ষতি হবে দেশের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের।

রোববার (৩১ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার পারিবারিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, শহীদ জিয়া যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন তখন হয়নি।

কিন্তু তার কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার মাধ্যমে খুব অল্প সময়ে তিনি দেশের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

গত ১৭ বছরে কীভাবে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, তার জীবন্ত সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ।
তিনি সরকারের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে যখন জানা গেল দেশের মানুষ টু-থার্ড মেজরিটি দিয়ে এই পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে, তখন এই ম্যানিফেস্টো আর শুধু বিএনপির থাকেনি; এটি এখন দেশের ৫২ শতাংশ মানুষের পরিকল্পনা। একটি রাজনৈতিক দলের সরকার হিসেবে এটি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।

ইশতেহারে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, শিক্ষার প্রসার এবং গার্মেন্টস শিল্পের ভিত্তির প্রতিফলন রয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই দল জয়ী হয়েছে। তবে জয়ী হওয়াতেই কাজ শেষ হয়ে যায়নি। শুধু মন্ত্রী বা এমপিদের পরিশ্রমে লক্ষ্য অর্জন সম্ভব নয়, এর জন্য তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

বিএনপি চেয়ারম্যান বলেন, যখন দেশের প্রতিটি নেতা-কর্মী সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নে মাঠে নেমে কাজ করবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ

কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ ও ঐতিহ্যবাহী লাঠিখেলা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আল-মামুনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১ জুন, জীবিকা সংকটে বনজীবীরা

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক ২

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উদযাপন

১০

বিএনপি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: নূরুল ইসলাম সাদ্দাম

১১

লিডার্সের ঈদ পুনর্মিলনীতে উপকূলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়

১২

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে ৯৮ ব্যাচের বন্ধুরা

১৩

শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমকে অপসারণের দাবি

১৪

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লার ডিসি

১৫

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলকে পাকিস্তান দল

১৭

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

১৮

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

১৯

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!