বাংলাদেশ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ

শ্যামনগর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ’।

রবিবার (৩১ মে) বিকেলে গাবুরা জি.এল.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও গোল্ডেন বয়েজ ক্লাবের উপদেষ্টা জি.এম ইমাম হাসান। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন বয়েজ ক্লাবের উপদেষ্টা জি.এম শাহিনুর রহমান (শাহিন)। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক মাস্টার আব্দুর রহিম।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।

এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা শৈল্পিক ফুটবল উপহার দেন। দাদা একাদশ ও পোতা একাদশের মধ্যকার ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকনন্দিত। খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া, বিভিন্ন প্রজন্মের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক ঐক্য গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেবহাটায় জুলাই যোদ্ধা আসিফের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

প্রাথমিকে বদলিতে বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ শর্ত

বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে মরক্কো, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

আগস্ট মাসে পরীক্ষামূলক প্রবাসী কার্ড চালু, মিলবে ১০ সুবিধা

বিশ্বকাপের ফাইনালে থাকছে বিশ্বখ্যাত তারকাদের চোখ ধাঁধানো ঝলক

নওয়াপাড়া ও বুধহাটায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

১০

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

বর্ষায় পাইকগাছার আমিরপুর সড়কে চরম দুর্ভোগ

১২

কয়রায় ধসে পড়ল কলেজ ভবনের ছাদ

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু

১৪

এসএসসির ফল পেতে লাগবে আরও ৮-১০ দিন

১৫

সুন্দরবনে অভিযান, ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

১৬

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে মাঠে লামলেন জেলা প্রশাসক, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৭

পানি অধিকার নিয়ে ছায়া সংসদ, উপকূলের বাস্তবতা তুলে ধরলেন তরুণরা

১৮

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার

১৯

সাতক্ষীরার ৭ নদ-নদীর দখলদার ৩০২ জনের তালিকা প্রকাশ

২০
error: Content is protected !!