বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামিসা হত্যায় নতুন নাম, সেই ডলারের পরিচয় নিয়ে যা জানালেন আসামি সোহেল

ডেস্ক রিপোর্ট: শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়েছে নতুন মোড়। মূল আসামি সোহেল রানা জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন অন্য একজন। তার নাম ডলার।

আজ সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়।Maps

এরপর এজলাস থেকে বের করে আনার সময় সোহেল দেন বিস্ফোরণ তথ্য। তিনি ধর্ষণ করার কথা স্বীকার করে নিলেও খুনের দায় চাপান ডলারের ওপর।

এসময় সাংবাদিকরা চানতে চান কে এই ডলার। জবাবে সোহেল বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। ডলার দুই লাখ টাকা দিছে।

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এসময় আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক।

তবে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

এই মামলায় রামিসার বাবা-মা, বোন, চাচা-চাচি, প্রতিবেশী ও পুলিশের ছয় সদস্যের ১৮ জনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১০

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১১

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১২

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৩

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১৪

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৬

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৮

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

২০
error: Content is protected !!