বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা গবেষক-বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের ৯২৬২ জন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং -২০২৩। বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন।

গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স। বাংলাদেশের ২০১টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ৯ হাজার ২৬২ জন বিজ্ঞানী ও গবেষক এ তালিকায় স্থান করে নিয়েছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২৪ জন এই তালিকায় স্থান করে নিয়েছেন। একক বিশ্ববিদ্যালয় হিসেবে এ সংখ্যা সর্বোচ্চ।

এডির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের তালিকায় শীর্ষে থাকা গবেষকের নাম এইচযে কিম। তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনির্ভাসিটির গবেষক। তালিকায় সেরা দশজনের ছয়জনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক।

এবার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ৫২৪ জন শিক্ষক বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। তালিকায় এরপরেই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৫ জন।এরপরই রয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় থেকে ৪৮৩ জন স্থান পেয়েছে।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯২ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২৪০ জন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২২৫ জন, আইসিডিডিআর.বি থেকে ২১৩ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৭২ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৭৬ জন শীর্ষ গবেষক ও বিজ্ঞানী এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০