বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিতে রাশিয়াকে প্রস্তাব

ডেস্ক রিপোর্ট: আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এক লাখ পর্যন্ত কর্মী বাড়াতে আলোচনা করছে বাংলাদেশ ও রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব পেশ করলে, তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়।

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত আছেন। এ বিষয়ে উভয় পক্ষ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, উভয় পক্ষ একমত হয়েছে যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দেন। এ প্রসঙ্গে, আগামী সপ্তাহে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার প্রস্তাবকে রুশ পক্ষ স্বাগত জানিয়েছে।

এ সফরকালে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী রহমান কৃষি ও স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বিষয়ে একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যাতে রুশ কর্তৃপক্ষ সানন্দে সম্মত হয়।

রুশ কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে এবং বাংলাদেশে এআই ক্ষেত্রে উৎকৃষ্ট মানের প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনদিনের সফরে রাশিয়ায় রয়েছেন। তার সঙ্গে রয়েছেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (৭ জুন) তিনদিনের সফরে রাশিয়া যান পররাষ্ট্র মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!