বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একটি পাহাড়ের গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা। খবর এএফপির।

ওক্সাকার স্টেট প্রসিকিউটর বেরনান্দো রোদ্রিগেজ আলামিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যেই এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ছয়জন অচেতন হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় পরিবহন সংস্থা পরিচালিত ওই বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি থেকে যাত্রা করেছিল এবং সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে জরুরি পরিষেবা কর্মীরা মৃতদেহগুলো উদ্ধার করেছেন বলে জানা যায়।

ওসাকা রাজ্যের গভর্নর সালোমোন জারা সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, মাগদালেনা পেনাসকো শহরের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আমাদের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া আহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন তারা।

মেক্সিকোতে উচ্চ গতি, দুর্বল যানবাহন, চালকের কম বিশ্রাম এবং অব্যবস্থাপনার কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়। এর আগে গত মে মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় নায়ারিত শহরে একটি বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু হয়। ওই একই মাসে অপর একটি দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!