বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা!

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর বিপরীতে ব্রাজিলের এমন বিবর্ণ পারফরম্যান্সের পর এক হাস্যরসাত্মক মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কৌতুক করে বলেন, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকেই ব্রাজিলের হয়ে খেলার জন্য দলে নেওয়া উচিত!

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা আশানুরূপ হয়নি। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের খেলার বেশ কিছু দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে। ঠিক বিপরীত চিত্র দেখা গেছে তাদের চিরবৈরী প্রতিপক্ষ আর্জেন্টিনার শিবিরে।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে সহজ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের এমন পারফরম্যান্সের প্রসঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট লুলা হেসেই আকুল হন।

তিনি রসিকতা করে বলেন, ‘আমি ভাবছিলাম ব্রাজিল দলের হয়ে খেলার জন্য মেসিকেই সই করিয়ে নেব।’
তবে প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করাটাকে খুব একটা বড় সমস্যা হিসেবে দেখছেন না লুলা। তাঁর মতে, মরক্কোই ছিল গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। অতীত ইতিহাসের কথা স্মরণ করে দেশের ফুটবল ভক্তদের আশ্বস্ত করে লুলা আরও বলেন, ‘মানুষ বলে, ব্রাজিলকে নিয়ে যখনই সবাই তীব্র সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে… দেখা যাক এবার কী হয়।’

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। আর এই ম্যাচকে কেন্দ্র করে এখন সবার নজর ৩৪ বছর বয়সী তারকা নেইমারের দিকে। ইনজুরি আর অফ-ফর্মের ধকল সামলে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে এই বিশ্বকাপে দলে ডাক পেয়েছেন তিনি।

গত মাসে পায়ের পেশির চোট কাটিয়ে বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সেশনে অংশ নিয়েছেন ব্রাজিলের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতা। মাঠে হালকা অনুশীলনের জন্য সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে নেইমার হেসে চিৎকার করে বলেন, ‘আমাকে কি খুব মিস করেছ?’

তবে হাইতির বিপক্ষে শুক্রবারের ম্যাচেই তিনি মাঠে নামবেন, নাকি তার অভিষেকের জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তা এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা!

আশাশুনিতে অভিযোজন দুর্গ উদ্বোধন, কী আছে এই দুর্গে?

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

১০

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

১১

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

১২

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৪

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

১৫

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

১৬

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

১৭

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

১৮

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

১৯

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

২০