বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজের ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমেপ্রাপ্ত সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন সমস্যা, যেমন- শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকা; নিরাপদ পানীয়জলের অভাব; পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবসহ প্রতিষ্ঠানের কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত নাগরিকগণ শিক্ষালয়টির বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সভায় সমস্যাগুলো সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে- এমনকি প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় বক্তারা, শিক্ষার্থীদের পড়ার মান উন্নতকরণ, কম্পিউটার ল্যাব, ক্যান্টিনের ব্যবস্থা, বিনোদনমূলক কার্যক্রম গ্রহণসহ বিদ্যমান সমস্যসমূহ সমাধান করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের সাথে সাথে পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের দৃৃষ্টি আকর্ষণ করেন।
সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সমন্বয়ক সেলিনা পারভীন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় জনসাধারণ, সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইব’র এরিয়া সমন্বয়কারী আল-আমিন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা!

আশাশুনিতে অভিযোজন দুর্গ উদ্বোধন, কী আছে এই দুর্গে?

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

১০

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

১১

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

১২

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৪

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

১৫

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

১৬

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

১৭

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

১৮

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

১৯

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

২০