বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কাতারের সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল সুইজারল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরেছে তারা।

বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সুইসরা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে সুইজারল্যান্ডের এই বড় জয়ের মূল নায়ক ফ্রাইবুর্গের স্ট্রাইকার জোহান মানজাম্বি।

দলের হয়ে বাকি দুটি গোল করেন রুবেন ভারগাস এবং অধিনায়ক গ্রানিত জাকা। অন্যদিকে বসনিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন মাহমিচ।
শুরু থেকেই মাঠের লড়াইয়ে বসনিয়ার চেয়ে বেশ এগিয়ে ছিল তুলনামূলক শক্তিশালী সুইজারল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ইউরোপীয় প্রতিপক্ষকে খুব একটা সুযোগ দেয়নি তারা।

বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোর এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হলেও সুইস ডিফেন্ডারদের কড়া পাহারায় প্রতিপক্ষ শিবিরে কোনো বড় ধরনের আতঙ্ক ছড়াতে পারেননি তিনি।
প্রথমার্ধে সুইজারল্যান্ডের আক্রমণে একাকী লড়াই করছিলেন রেনের ফরাসি ফরোয়ার্ড ব্রেল এমবোলো। তিনি কিছু ভালো আক্রমণ করলেও বসনিয়ার গোলরক্ষক ভাসিলকে পরাস্ত করতে পারছিলেন না। তবে দ্বিতীয়ার্ধে কোচ ৯ নম্বর জার্সিধারী মানজাম্বিকে মাঠে নামানোর পরই দৃশ্যপট পুরোপুরি বদলে যায় এবং ম্যাচের গতি ফিরে আসে।

মাঠে নেমেই জোড়া গোল করার পাশাপাশি রুবেন ভারগাসের চমৎকার গোলটিতেও সরাসরি অবদান রাখেন মানজাম্বি। তার অন্তর্ভুক্তিতে সুইসদের আক্রমণভাগ প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর একটি বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন গ্রানিত জাকা।

ম্যাচে চার গোল হজম করলেও বসনিয়ার পক্ষে মাহমিচের করা একমাত্র গোলটি ছিল দেখার মতো। কর্নার থেকে ফিরে আসা ফিরতি বল ধরে ২৬ নম্বর জার্সি পরা এই খেলোয়াড় এক দুর্দান্ত ও চোখ ধাঁধানো শটে সুইজারল্যান্ডের জাল কাঁপান।

এই বড় জয়ের পর চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর টেবিলের শীর্ষে উঠে এলো সুইজারল্যান্ড। এই গ্রুপের অপর ম্যাচে আজ ভোর ৪টায় মুখোমুখি হবে কানাডা ও কাতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

১০

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

১২

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা!

১৩

আশাশুনিতে অভিযোজন দুর্গ উদ্বোধন, কী আছে এই দুর্গে?

১৪

বিদ্যুৎ বিপর্যয়ের অবসান চাই || তারিক ইসলাম

১৫

আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

১৬

কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

১৭

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

১৮

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

১৯

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

২০