বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। পেশির চোটে এদিন ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। এবার তাকে নিয়ে জানা গেল নতুন দুঃসংবাদ।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন লিটন। এবার জানা গেল, সিরিজের বাকি ম্যাচগুলোতেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। পায়ের মাংসপেশির চোটের কারণে থাকতে হচ্ছে বাইরে। পুরোপুরি সুস্থ হতে তাকে বিশ্রামে থাকতে হবে।

আজ শুক্রবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই। তবে সকাল ম্যাচ ভেন্যুতে অবিরাম বৃষ্টিও নতুন শঙ্কা তৈরি করেছে।

এদিকে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর টি-টোয়েন্টিতেও সেই ধারা অব্যাহত রাখছে অজিরা। কুড়ি ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩১ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেট হাতে রেখেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১০

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১১

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১২

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৩

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৪

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

১৫

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৬

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১৭

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১৮

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৯

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

২০
error: Content is protected !!