বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুন ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: পাঁচ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪০ রানেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সাত ব্যাটসম্যান নিয়ে নামলেও জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি সফরকারীরা।

রোববার টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ।
শুরুতেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। ইনিংসের সপ্তম ওভারে মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর সাদমান ইসলাম ও মুমিনুল হক চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু ১২তম ওভারে ব্র্যাড ইভান্সের বলে ব্যক্তিগত ২০ রান করে ফেরেন সাদমান।

এরপর মুমিনুল ও অধিনায়ক শান্ত ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে ভরসা দিচ্ছিলেন।
কিন্তু লাঞ্চ বিরতির পর হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার কিছুক্ষণ পরই নিউম্যান নিয়ামহুরির বলে আউট হন মুমিনুল। ব্যাক অব লেংথ ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সহজ ক্যাচ তালুবন্দি করেন ফিল্ডার। ৮১ বলে ৬০ রানের ইনিংসে ১০টি চার মারেন মুমিনুল। তাঁর বিদায়ের পরই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস।

মুমিনুলের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম কেউই ইনিংস বড় করতে পারেননি। অভিষিক্ত দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও অমিত হাসানও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। হৃদয় করেন ৩ রান, অমিতের ব্যাট থেকে আসে ৪ রান। মুমিনুলের ৬০ রানের ইনিংস ছাড়া সাদমান করেন ২০ এবং শান্ত ১৯ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাত্র ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় বাংলদেশ।

জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৬১ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল বোলার। এ ছাড়া ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট শিকার করেন।

চা বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাংলাদেশকে অলআউট হয়। ফলে দশ মিনিট আগেই চা বিরতি দেওয়া হয়। চা বিরতি শেষে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!