বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। নির্মাতা কাজী আসাদের এই সিনেমাটি গত ২১ জুন মুক্তির পর বাবা-মেয়ের আবেগঘন সম্পর্ক, মানবিক গল্প এবং অভিনয়শিল্পীদের অনবদ্য পারফরম্যান্সের কারণে আলোচনায় রয়েছে।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও নির্মাতা। প্রদর্শনী শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সিনেমার প্রধান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কথা বলতে বলতেই তার চোখে জল চলে আসে।

মিম জানান, ‘লাইফলাইন’ শুধু একটি সিনেমা নয়, এটি এমন একটি গল্প, যা তাকে ব্যক্তিগতভাবেও গভীরভাবে স্পর্শ করেছে। পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন এবং আবেগঘন মুহূর্তগুলো তাকে নিজের জীবনের নানা স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছে। সেই কারণেই সিনেমাটি দেখে আবেগ নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হয়নি।

সিনেমাটিতে মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। তার সংযত ও হৃদয়স্পর্শী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি রেজওয়ান পারভেজ ও আ খ ম হাসানের অভিনয়ও আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে আ খ ম হাসানের চরিত্রটি সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে আলোচনায় এসেছে।

এটি চরকির প্রযোজনায় বিদ্যা সিনহা মিমের প্রথম কাজ। কুয়াকাটার মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে রেজওয়ান পারভেজ জানান, দুর্গম পথে বাইক চালিয়ে দৃশ্যধারণ করা ছিল তার জন্য বেশ চ্যালেঞ্জিং, তবে সেই অভিজ্ঞতাই কাজটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ। মানবিক সম্পর্ক, আবেগ এবং জীবনের সূক্ষ্ম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ‘লাইফলাইন’ ইতোমধ্যেই দর্শকদের কাছে প্রশংসিত একটি কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!