বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল ইনসান ফাউন্ডেশন-এর উদ্যোগে কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষার্থী মোঃ আবু সাদিক রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. জয়নুল ওয়ারা, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. ইলিয়াস হোসেন, সাংবাদিক কালাম বিন আকবর, আহছানউল্লা কম্পিউটার ট্রেনিং সেন্টার-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. মমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!