বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুন ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশে বড় রদবদল

ডেস্ক রিপোর্ট: পুলিশের ঊর্ধ্বতন থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল এনেছে সরকার। এ রদবদলের আওতায় অতিরিক্ত আইজিপি থেকে পুলিশ সুপার পর্যায়ের মোট ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

পুলিশের গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের অংশ হিসেবে সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এনএসআইয়ের পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে ঢাকায় দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালীতে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে এসবির ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র‍্যাবে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে একই পদে বদলি করা হয়।

২য় এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ২য় এপিবিএন-এর ময়মনসিংহের মুক্তাগাছার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া, রাঙ্গামাটিতে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বিপিএ, সারদা, রাজশাহীতে পদায়ন করা হয়।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বিপিএ, সারদা রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!