
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে অফিসার্স ক্লাব হলরুমে বিআরডিবির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, জুনিয়র হিসাব রক্ষক
মেহেদী হাসান, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম, হিসাব সহকারী গোপাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাশেম, বিআরডিবির প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বিআরডিবির সহ-সভাপতি রমেশ, সমবায়ী আশরাফ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যরা তাদের ঋণের কিস্তির ১৪ লক্ষ টাকা সমিতিতে জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
মন্তব্য করুন