বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমার পর্দায় যতটা না আলোচিত, তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে থাকেন ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য আর সাহসী মন্তব্যের কারণে। একদিকে চিত্রনায়িকা, দন্তচিকিৎসক এমনকি সফল ব্যবসায়ী, অন্যদিকে গ্ল্যামার আর বাস্তব জীবনের অনন্য সমন্বয়ে নিজেকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়েও আলোচনায় এসেছেন। এসব বিষয় ও বিশ্বকাপ নিয়ে কালবেলার মুখোমুখি তিনি। লিখেছেন—দিবাকর বিশ্বাস

বিশ্বকাপ চলছে, কোন দলের সমর্থক? প্রিয় ফুটবলার কে?

অবশ্যই ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার । আগে কাকা, রোনালদিনহোর খেলা দেখতাম। এখন নেইমার প্রিয়। নেইমার আমার ক্রাশ। বয়ফ্রেন্ডের জন্যও ততটা অপেক্ষা করিনি, এবারের বিশ্বকাপে নেইমারের খেলা দেখার জন্য যতটা অপেক্ষা করেছি।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে কী বলবেন?

আর্জেন্টিনা এবং মেসিকে পছন্দ করি।এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোকেও পছন্দ করি। এক সময় ক্লাবের খেলা নিয়মিত দেখতাম। জার্মানি ইকুয়েডরের কাছে হেরে যাওয়ায় কষ্ট লেগেছে। বিশ্বকাপ কে জিতবে বলতে পারব না। আগেরবার শুনেছিলাম মেসির শেষ বিশ্বকাপ। তাই চেয়েছিলাম আর্জেন্টিনা জিতুক, কারণ অনেক বছর ওরা বিশ্বকাপ জেতেনি।

নেইমার এবং মেসির সঙ্গে সরাসরি দেখা হলে কী করবেন? আপ্যায়নের সুযোগ থাকলে কি রান্না করে খাওয়াতেন?

নেইমারকে হাগ করে বলতাম আই লাভ ইউ। মেসিকে হাগ দিতাম না, শুধু দেখতাম। আমি রান্না করি না। তবে বাংলাদেশের ইলিশ খাওয়াতাম।

বর্তমানে কী কাজ নিয়ে ব্যস্ত?

দুটি সিনেমার শুটিং চলছে। একটা সিনেমার নাম ‘দুজনে’, অন্যটার নাম বলা যাবে না। সজল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি।

আপনি অভিনেত্রী এবং চিকিৎসকও। কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

অভিনেত্রী পরিচয় দিতেই বেশি ভালো লাগে। তবে আমার ক্লিনিকও চলছে। মিষ্টি জান্নাতের ক্লিনিক বলেই সবাই আসে। ক্লিনিকে আমার ডক্টর আছে। এ ছাড়া আমি যখন বাংলাদেশে থাকি, ক্লিনিকে বসি।

বিয়ের পিঁড়িতে কবে বসবেন?

খুব দ্রুতই বসব। এই বছরের শেষে অথবা আগামী বছর।

বিশেষ কেউ আছে?

এটা বলা যাবে না (হাসি)।

পাত্র হিসেবে কোন ধরনের ছেলে পছন্দ?

এগুলো নিয়ে আমি কিছুই বলতে চাই না।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আপনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কানাঘুষা। দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কী?

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভুয়া নিউজ করে।

কয়েক দিন পরেই শিল্পী সমিতির নির্বাচন। কি প্রত্যাশা?

তারা যেন সিনেমার উন্নয়ন করে, তাদের কাছে এটাই চাওয়া।

জীবনের কোনো অধ্যায় যদি নতুনভাবে শুরু করতে পারতেন, কী করতেন?

বাবাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলেছি। বাবাকে আবার ফিরে পেতে চাইতাম।

বাবার সঙ্গে কোনো স্মৃতির কথা বলতে চান?

বাবার সঙ্গে প্রতিটি স্মৃতিই আমার ভীষণ মনে পড়ে। ভীষণ মিস করি বাবাকে।

দর্শকদের উদ্দেশে কী বলতে চান?

দর্শকদের উদ্দেশে কিছু বলে লাভ নেই। একেকজন একেক রকম। আমি ভালো কাজ করে যেতে চাই। ভালো লাগলে তারা দেখবে। ভালো না লাগলে দেখবে না।

৫ বছর পর মিষ্টি জান্নাত কোথায় দেখতে চায় নিজেকে?

ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমার সবকিছুই হুটহাট করে হয়। প্ল্যান করে কাজ করলে সেটা এগোয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

পুলিশে বড় রদবদল

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে ১৪০ রানে অলআউট বাংলাদেশ

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন

কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১০

সাতক্ষীরার জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

১২

এনডিটিভিতে সাক্ষাৎকার/এ বছরই দেশে ফিরতে চান হাসিনা

১৩

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

১৪

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

১৭

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

১৮

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

১৯

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

২০
error: Content is protected !!