বাংলাদেশ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ জুন ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের অন্যতম আলোচিত সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’। আর যখনই এর নির্বাচন আসে, তখন আলোচনার মাত্রা পৌঁছায় চরমে। এবার যদিও এখনো পর্যন্ত কোনো কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। তাই সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে।

৩ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা প্রার্থী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।

অন্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা শিবা সানু, তার সঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী। তাদের সঙ্গে সহ-সভাপতি পদে লড়ছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদ পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।

আর প্যানেলটিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটারের সংখ্যা এবার ৫৭৩ জন। তাদের ভোটেই নির্বাচিত হবে নতুন কমিটি। উল্লেখ্য, গত মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই প্রার্থী হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১০

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১২

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

১৩

সাতক্ষীরায় বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল, সেক্রেটারি সিএম নাজমুল

১৫

সুন্দরবনের ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’

১৬

বিলুপ্তির পথে ‘গোলাপ জাম’ || ‎তারিক ইসলাম

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান জাহেদ উর রহমানের

১৮

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

২০
error: Content is protected !!