বাংলাদেশ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। গতকাল দিনের শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় তারা। সেই সময়েই হারায় ওপেনার সাদমান ইসলামকে। এক উইকেটে ৪০ রান নিয়ে আজ তৃতীয় দিনের শুরু করে দুই সেশনও টিকতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি এদিন। তাওহীদ হৃদয়, অমিত হাসানরা দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পাননি। এর আগে দিনের শুরুতে আজ দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন।

এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১০

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১২

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

১৩

সাতক্ষীরায় বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল, সেক্রেটারি সিএম নাজমুল

১৫

সুন্দরবনের ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’

১৬

বিলুপ্তির পথে ‘গোলাপ জাম’ || ‎তারিক ইসলাম

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান জাহেদ উর রহমানের

১৮

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

২০
error: Content is protected !!