বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার আব্দুল মতিন সানা নামে এক ব্যক্তির নেতৃত্বে রাতের আঁধারে প্রায় ২৫ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের জোরপূর্বক দখল, চাঁদা দাবি এবং ঘেরে থাকা কয়েক লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) রাতে ভুক্তভোগী ঘের মালিক মশিউর রহমান আব্দুল মতিন সানাকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত ২৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে গাবুরার খোলশিবুনিয়া এলাকার ওই মৎস্য ঘেরে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাবুরা ইউনিয়নের খোলশিবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল মতিন সানার নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল গত ২৮ জুন সকাল ১০টার দিকে মাছের ঘেরে হামলা চালায়। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে অভিযোগকারীর কাছে থাকা ৮৫ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায় এবং ঘেরে থাকা প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করে নেয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা জাল টেনে ঘের থেকে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। পরে ঘেরটি স্থায়ীভাবে দখলের উদ্দেশ্যে জবরদখলে রেখে প্রতিদিন মাছ আহরণ ও বিক্রি করছে। একই সঙ্গে অভিযোগকারী ও তার সহযোগীদের ঘেরে গেলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।

ঘের মালিক মশিউর রহমান বলেন, আমরা একাধিক মালিক মিলে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এই ঘের চাষ করে আসছি। দাবিকৃত চাঁদা না পেয়ে হঠাৎ করে হামলা চালিয়ে ঘের দখলে নেওয়া হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্য ঘের মালিকরা বলেন, আমরা অনেকে মিলে নগদ টাকা বিনিয়োগ করে মাছ চাষ করছিলাম। হঠাৎ করে মতিন সানা, করিম সানা ও দিদারুল সরদার রোববার সকালে দেশীয় অস্ত্রসহ ২৫-৩০ জন লোক নিয়ে ঘের কেটে দখল করে নেন। এসময় তারা প্রায় ৯-১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়াও এখনো প্রতিদিন তারা ওই ঘের মাছ লুটে নিচ্ছে। মাছ লুট হওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মতিন সানা বলেন, আগামীকাল থানায় বসাবসি (বৈঠক) রয়েছে। সেখানে আসেন, তখন আপনার সঙ্গে সাক্ষাতে কথা হবে। পরে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে অভিযোগের বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, ঘের ও জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উভয়পক্ষকে বুধবার সকালে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। তাদের বক্তব্য শোনার পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!