বাংলাদেশ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দু’জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাদের দু’জনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির ও একই উপজেলার বান্দিকাটি গ্রামের বাসিন্দা ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার।

রায় ঘোষণার সময় ওবায়দুল্লা জোয়াদ্দার পলাতক রয়েছেন।

আদালতের সূত্র জানায়, ২০২১ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় ওবাইদুল্লাহ ভিকটিম ইব্রাহীম মোড়লের সাথে মোবাইল ফোনে কথা বলে গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে ভ্যানে করে পাইকগাছা থানার সলুয়া গ্রামের একটি বাঁশ বাগানে গিয়ে সেখানে বসে খাবারগুলো খায়।

সেখানে চোরাইকৃত ভ্যান বিক্রির টাকার হিসাব নিয়ে তাদের তিনজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ওবায়দুল্লাহ হঠাৎ ইব্রাহিমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসে। মো. আকবর ফকির ও ওবায়দুল্লাহ মিলে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ইব্রহিমের লাশ পাশের একটি ডোবার মধ্যে ফেলে রেখে যায়। পরে তারা দু’জন ৫ হাজার টাকা ভাগাভাগি করে নেয়।

আদালতের সূত্র আরও জানায়, এ ঘটনায় ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছা থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার এসআই মুহা. আ: আলীম উল্লিখিত দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১০

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১২

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

১৩

সাতক্ষীরায় বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল, সেক্রেটারি সিএম নাজমুল

১৫

সুন্দরবনের ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’

১৬

বিলুপ্তির পথে ‘গোলাপ জাম’ || ‎তারিক ইসলাম

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান জাহেদ উর রহমানের

১৮

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

২০
error: Content is protected !!