বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

ডেস্ক রিপোর্ট: টান টান উত্তেজনা আর চরম নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়নি।

তাই অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা।

কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এই ম্যাচের প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি।

বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো। তাদের ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল।
তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন।
দুই দলের শক্তি, সমার্থ্য ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অবশেষে তাই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

ট্রাইব্রেকার:

নেদারল্যান্ডস প্রথম শট: কুপমাইনার্সের প্রথম শট থেকে এসেছে গোল।

মরক্কো প্রথম শট: মিস! এল আয়নাউয়ি গোল দিতে পারেননি।

নেদারল্যান্ডস দ্বিতীয় শট: মিস! জাস্টিন ক্লাইভার্ট মেরেছেন পোস্টে।

মরক্কো দ্বিতীয় শট: একটুর জন্য গোল পেলেন রাহিমি!

নেদারল্যান্ডস তৃতীয় শট: গোল। পেয়েছেন ভেগহোর্স্ট।

মরক্কো তৃতীয় শট: শেমসদিন তালবির গোল।

নেদারল্যান্ডস চতুর্থ শট: মিস! কী করলেন কুইন্টেন টিম্বার্স। বল মারলেন পোস্টের বাইরে।

মরক্কো চতুর্থ শট: আশরাফ হাকিমিও গোল দিতে পারলেন না।

নেদারল্যান্ডস পঞ্চম শট: সামারভিলের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনো।

মরক্কো পঞ্চম শট: সাইবারির গোল এবং মরক্কো শেষ ১৬ তে।

এদিকে, নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানিও। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০