বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৫ শিশুর

নিউজ ডেস্ক: দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে প্রাণহানি ঘটেছে ৯৩ শিশুর।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৬৩৬ জন। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জনে।

প্রতিবেদনে উল্লেখিত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৫ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৯৯৩ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৬ হাজার ৪১১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৭ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ২৭২ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮৮ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৮২, ময়মনসিংহে ৬২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, খুলনায় ২৮ ও রংপুরে আটজন প্রাণ হারিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার অঙ্গীকার বাপ্পীর

জেলা পরিষদ প্রশাসক ও সাজেক্রীস সদস্য সচিবের সাথে আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ

এইচএসসির প্রথম দিন ৭ পরীক্ষার্থী বহিষ্কার

কালিগঞ্জে সঞ্জিব হত্যার ঘটনায় তার কাকা গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৫ শিশুর

১২ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৫২৮ টাকা

হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন প্রস্তাব আহবান

নজরুল বর্ষ উদ্বোধন

আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তপশীল

১০

বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১১

সিনেমাটিক ম্যাচে সেনেগালের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় বেলজিয়াম

১২

পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে শেষ ১৬-তে তুললেন হ্যারি কেইন

১৩

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

১৫

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

১৬

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

১৭

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

১৮

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

২০
error: Content is protected !!