বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন প্রস্তাব আহবান

হাবিবুর রহমান সোহাগ: জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায়বিচার এবং উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের উৎসাহিতকরণে ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে।

প্রিন্ট ও অনলাইন এবং ভিডিও সংবাদ—এই দুই ক্যাটাগরিতে সাংবাদিক ও ফ্রিল্যান্সাররা এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা হেড আয়োজিত ‘জলবায়ু ন্যায়বিচার সাংবাদিকতা: স্থানীয় কণ্ঠস্বর, গণমাধ্যমের ভূমিকা ও সম্প্রদায়ভিত্তিক সহনশীলতা’ শীর্ষক ফলোআপ রাউন্ডটেবিল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুসন্ধানী, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬০০ শব্দের সংবাদ এবং ভিডিও ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬ মিনিটের সংবাদ বা ডকুমেন্টরি জমা দেওয়া যাবে।

তিনি আরও জানান, আগ্রহী সাংবাদিক ও ফ্রিল্যান্সারদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম, পদবি, প্রতিষ্ঠান, ঠিকানাসহ সর্বোচ্চ পাঁচটি প্রতিবেদনের প্রস্তাবনা ০১৭১৫৯৪১৮৭৪ ও ০১৭১১২৭৪৮২৭ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। অনুমোদিত প্রস্তাবনার ভিত্তিতে প্রকাশিত সংবাদ বা ডকুমেন্টরি ৩০ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক বাস্তবতা হলেও এর প্রভাব সমানভাবে সবার ওপর পড়ছে না। বাংলাদেশ, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, জলাবদ্ধতা ও অনিয়মিত আবহাওয়ার মতো দুর্যোগের মুখোমুখি হচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী নারী, শিশু, যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়; এটি ন্যায়বিচার, মানবাধিকার, সমতা ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ইস্যু।
তিনি বলেন, মাঠপর্যায়ের বাস্তবতা, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা, অভিযোজনের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী আলোচনাকে আরও কার্যকর করতে পারে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নুরজাহান খাতুন ময়না।

আলোচনায় অংশ নেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না, ফারুক রহমান, কৃষ্ণ ব্যানার্জী, আসাদুজ্জামান মধু, অ্যাডভোকেট এস. এম. বিপ্লব, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় অপূর্ব, দীপক শেঠ, আলতাফ বাবু, হৃদয় মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্থানীয় কণ্ঠস্বরকে আরও শক্তিশালীভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। গবেষণাভিত্তিক ও তথ্যসমৃদ্ধ সাংবাদিকতা যেমন জনসচেতনতা বাড়াবে, তেমনি নীতিনির্ধারণেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সভায় জানানো হয়, পূর্ববর্তী জলবায়ু ন্যায়বিচার সাংবাদিকতা উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজিত এই ফলোআপ রাউন্ডটেবিল সাংবাদিকদের অভিজ্ঞতা, শিক্ষা ও চ্যালেঞ্জ পর্যালোচনার পাশাপাশি আরও কার্যকর ও প্রভাবশালী জলবায়ু সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সাংবাদিক, সুশীল সমাজ, যুবসমাজ এবং স্থানীয় জনগণের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে, তথ্যনির্ভর সাংবাদিকতাকে উৎসাহিত করে এবং সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০