
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সাথে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে গিয়ে তাদের সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, শেখ রবিউল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, কার্যকরী সদস্য অহিদুজ্জামান শামিম, শেখ দারুজ্জামান রুবেল, সিনিয়র সদস্য মীর তাজুল ইসলাম রিপন, মো. জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
মন্তব্য করুন