বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার উন্নয়ন ও মানুষের সেবায় পাশে থাকার অঙ্গীকার বাপ্পীর

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, জীবনে যে কয়দিন বেঁচে আছি সেই কয়টাদিন কয়রার মানুষকে ছেড়ে কোথাও যাব না।

কয়রার উন্নয়ন ও মানুষের সেবায় আজীবন পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ প্রর্বণ কয়রার উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দ্রুত সেসব কাজ বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় কয়রার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে খুলনা জেলা পরিষদের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এস এম আঃ রহিম, সরদার মতিয়ার রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, অ্যাড. মঞ্জুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, কোহিনূর ইসলাম, ডিএম নুরুল ইসলাম, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ফয়জুল করিম খোকন, মহররম হোসেন, ডা. নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, জেলা যুবদল নেতা রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রার যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!