বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

ফিচার ডেস্ক: পৃথিবীর দিকে ধীরে ধীরে নেমে আসা ‘সুইফট’ মহাকাশ টেলিস্কোপকে উদ্ধার করতে ৩ কোটি ডলারের নজিরবিহীন রোবট মিশন হাতে নিয়েছে নাসা | রয়টার্স ফাইল ছবি

পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে যাওয়া থেকে একটি পুরোনো মহাকাশ দূরবীক্ষণযন্ত্রকে (টেলিস্কোপ) রক্ষা করতে রোবটচালিত একটি বিশেষ অভিযান শুরু করেছে নাসা। জটিল এই অভিযান শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস নির্মিত লিংক মহাকাশযানটি শুক্রবার প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জ থেকে নর্থরপ গ্রুম্যান উৎক্ষেপণ করে।

একটি পরিবর্তিত উড়োজাহাজের নিচ থেকে উৎক্ষেপণ করা পেগাসাস রকেট লিংক মহাকাশযানকে এমন কক্ষপথে পাঠিয়েছে, যাতে প্রায় এক মাসের মধ্যে এটি নাসার সুইফট অবজারভেটরিতে পৌঁছে সেটিকে ধারণ (ক্যাপচার) করতে পারে।

প্রতিকূল আবহাওয়া এবং পরে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার নির্ধারিত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার (গ্রিনিচ মান সময়) সকাল ৮টা ৩৬ মিনিটে প্রশান্ত মহাসাগরের একটি প্রবালদ্বীপ (অ্যাটল) থেকে সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়।

অভূতপূর্ব ৩ কোটি ডলারের এই অভিযানের লক্ষ্য হলো পৃথিবীর দিকে ধীরে ধীরে নেমে আসা সুইফট মহাকাশ দূরবীক্ষণযন্ত্রটিকে রক্ষা করা। অভিযান সফল হলে ভবিষ্যতে অন্য উপগ্রহগুলোকেও নতুন জীবন দেওয়ার পথ খুলে যেতে পারে।

২০০৪ সালে উৎক্ষেপণ করা ২৫ কোটি ডলার ব্যয়ের সুইফট টেলিস্কোপটি সাম্প্রতিক সৌরঝড়ের প্রভাবে আগের চেয়ে দ্রুতগতিতে পৃথিবীর দিকে নিচে নেমে আসছে। এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ হিসেবে পরিচিত গামা-রে বিস্ফোরণ নিয়ে গবেষণা করে।

সুইফটের কাছাকাছি কক্ষপথে পৌঁছানোর পর লিংক প্রথমে তার সৌর প্যানেল খুলবে এবং একাধিক প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করবে।

এরপর মহাশূন্যের বিশাল বিস্তৃতির মধ্যে সুইফটকে শনাক্ত করে সেটির চারদিকে প্রদক্ষিণ করবে এবং তিনটি রোবোটিক বাহুর সাহায্যে ডকিং সম্পন্ন করার চেষ্টা করবে। এই ধাপ শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সবশেষে রোবটটি সুইফটকে পৃথিবী থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উঁচুতে, প্রায় তার প্রাথমিক কক্ষপথে ঠেলে নেওয়ার চেষ্টা করবে। এই প্রক্রিয়াই অন্তত এক মাস ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

নাসার অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পরিচালক শন ডোমাগাল-গোল্ডম্যান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এটি এমন একটি অভিযান, যেখানে একসঙ্গে অনেকগুলো ‘প্রথম’ ঘটতে যাচ্ছে। আমরা অন্তত এই চেষ্টা করার সুযোগ পাচ্ছি, এটাই আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়।

তথ্যসূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১০

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১১

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১২

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৩

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৪

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৫

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৬

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

১৭

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে

১৮

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়: ভবনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

১৯

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক

২০
error: Content is protected !!