বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা।

আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ডাকঘরের কর্মচারীরা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার ও ফ্যামিলি চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না।

বক্তারা আরও বলেন, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

সমাবেশ থেকে দাবি মানা না হলে আগামী ৬ জুলাই থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে

১০

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়: ভবনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

১১

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক

১২

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, যুবককে আটকে পুলিশে দিল গ্রামবাসী

১৩

উপকূলে চলাচলে ভরসা পাউবোর বাঁধ, সংস্কারের অভাবে ঘটছে দুর্ঘটনা

১৪

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৫

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

১৬

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

১৭

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

১৮

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

১৯

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

২০
error: Content is protected !!