বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এক প্রবাসীর জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

আদালতের রেকর্ড সংশোধনের মামলা চলা সত্ত্বেও বিবাদীরা বসতবাড়ির সাথে থাকা মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জমির মালিকের ভাই তাছের আলী সরদার।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ‎জমির মালিকের ভাই বাদী হয়ে ইতোমধ্যে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, তাছের আলী সরদারের ভাই হারে আলী সরদার দীর্ঘদিন ধরে প্রবাসী। হারেজ আলী বড় গোবিন্দপুর মৌজার আর.এস খতিয়ান নং– ৪৯১ ও ২৪ দাগ নং–১৫২৯ এর ৩০ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে পান এবং সেখানে বসতবাড়ি, দোকান ঘর, মৎস্য প্রজেক্ট, সবজি ও ফলজ গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন।

‎কিন্তু স্থানীয় নজরুল গাজী, তৌফিক গাজী, শফিকুল ইসলাম, শফি, সিরাজ গাজী, রফিকুল ইসলাম রফি, মাহাবুব গাজী, খোকন বাবু, সাইদসহ অজ্ঞাতনামা ১০–১৫ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের পাঁয়তারা করে আসছে এবং একাধিকবার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বিরোধী সম্পত্তি নিয়ে কালিগঞ্জ সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনী মামলা-১১০/২২ চলমান থাকা সত্ত্বেও ‎শুক্রবার সকালে বিবাদীরা দলবলসহ জমিতে প্রবেশ করে বাদীর রোপণকৃত ফলজ ও সবজি গাছ উপড়ে ফেলে মৎস্য প্রজেক্টের বেড়িবাঁধ কেটে দেয়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে তারা সরে গেলেও পরবর্তীতে পুনরায় দখলের হুমকি দেয়।

‎স্থানীয় জানান, দীর্ঘদিন ধরে একই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে। প্রবাসী হারেজ আলী দীর্ঘদিন যাবত এই জায়গায় বসত ঘর, দোকান ও মৎস্য প্রজেক্ট করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিবাদীরা হঠাৎ করে সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

‎এই বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ঐ জায়গা সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা চলমান রয়েছে। কেউ যদি আদালতের আদেশ অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!