
উপকূলীয় প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে জেলেখালি ভাই ভাই সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে হাবিবুর ফুটবল একাদশ ও মোস্তাক ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
এই ম্যাচ ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এতে মোস্তাক ফুটবল একাদশ হাবিবুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
ম্যাচ আয়োজনে সহযোগিতা করেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)।
খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সদস্য সাংবাদিক এম এ রশিদ ও সাংবাদিক আল আমিন।
মন্তব্য করুন