বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরআটি গ্রামের ঝুরঝুরিয়া খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুরঝুরিয়া খাল থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উত্তোলিত বালি চৌধুরআটি গ্রামের একটি পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রমকে কেন্দ্র করে একটি চক্র অর্থের বিনিময়ে অবৈধ বাণিজ্য পরিচালনা করছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চৌধুরআটি গ্রামের আরশাদ গাজীর ছেলে রফিকুল, অমেদ গাজীর ছেলে খোকন এবং আখতারুলের নেতৃত্বে একটি চক্র গত প্রায় এক সপ্তাহ ধরে মানপুর গ্রামের হাশেমের বাড়ির সামনের ঝুরঝুরিয়া খাল থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে মোবাইল ফোনে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বালু উত্তোলন অব্যাহত থাকায় জনমনে অসন্তোষ বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, খাল থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে খালের তীর ভাঙনসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা দেখা দিতে পারে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সরকারি নীতিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া খাল বা নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

১০

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

১১

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১২

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১৩

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১৪

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১৫

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৬

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৭

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৯

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

২০
error: Content is protected !!