বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০) ও নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১)।

আহত হাফিজুর গাজী জানান, শহিদুল মোড়লের ছেলে তানবির মোড় (২২), আজমুল গাইনের ছেলে বিপ্লব গাইন (২৮), বাবু গাইনের ছেলে হৃদয় গাইন (২৮), বাচ্চু গাজীর ছেলে সিরাজুল গাজীসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে হাফিজুর গাজী ও হান্নান গাজী সেখানে মাদক বিক্রিতে বাঁধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠিসোটা দিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আহতদের স্বজনরা জানান, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, আহতদের দেখতে উপজেলা বিএনপির আহবায়ক ডা, আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে দেখতে যান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এজহার পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১০

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১১

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১২

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৩

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৪

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৫

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৬

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

১৭

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে

১৮

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়: ভবনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

১৯

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক

২০
error: Content is protected !!