বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকায় মৎস্যঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক ঘের মালিককে কুপিয়ে জখম করেছে তারা|

রোববার (৫ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ইয়াদিন আলী মোল্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইয়াদিন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে|

হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান, প্রতিদিনের ন্যায় তিনি নিজের মৎস্যঘের পাহারায় ছিলেন| ভোর রাত ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাতরা মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে| এসময় তিনি ডাকাতদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়| তার চিৎকার শুনে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়| পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়|

স্থানীয় মৎস্য চাষী খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলামসহ অনেকে জানান, প্রতিদিন রাতেই কোনো না কোনো ঘের লুট হচ্ছে। চোখের সামনে মাছ নিয়ে গেলেও অস্ত্রের মুখে কিছু করার থাকে না| মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, লিখিত অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!