
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি রেণুসহ ৬৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় চালক ও হেলপারসহ একটি ট্রাক আটক করা হয়েছে ।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মো. আবুল হাসানের ছেলে ট্রাক চালক মো. আফ্রিদি হোসেন (২৩) ও মো. আনারুল ইসলাম মধুর ছেলে হেলপার মো. মেহেদী হাসান (২৫)।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোপেন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্ট থেকে ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি রেণু ও একটি বাংলাদেশি ট্রাক, হিজলদী থেকে ১ লাখ ২৭হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও বাঁকাল চেকপোস্টের শ্রীরামপুর থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয় । আটক মালামালের মূল্য ৬৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে । এছাড়া আটকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্য করুন