বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার কোড়া গ্রামে দুঃসাহসিক চুরি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের আকবর আলীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সোমবার বাড়িতে ফিরে দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগী কোড়া গ্রামের নিয়ামুদ্দীনের ছেলে আকবর আলী জানান, চোরেরা তার সঞ্চিত নগদ ১৭ হাজার টাকা ও ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার, পানি উঠানো মটর, ১৭ পিস বিদেশি শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয়রা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখাকালীন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০