বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা

দেবহাটা প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসমিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার ম-ল প্রমুখ।

বক্তারা বলেন, পল্লী উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রাপ্ত ঋণ যথাযথ ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবেন, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার ও সময়মতো পরিশোধ নিশ্চিত হলে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হবে। অন্যদিকে ঋণ পরিশোধে অনিয়ম বা জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মাঝে ঋণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটার কোড়া গ্রামে দুঃসাহসিক চুরি

দেবহাটায় সবজি বীজ ও সার বিতরণ

দেবহাটায় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা

হাঁটু সমান পানি মাড়িয়ে স্কুল করছে শিশুরা!

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

সাতক্ষীরায় ভারতীয় রেণুসহ আটক ২

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১০

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

১১

নাহিদ রানার ৬ উইকেট

১২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

১৩

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

১৪

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

১৫

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

১৬

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

১৭

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯

১৮

কয়রায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

১৯

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০
error: Content is protected !!