বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুলাই ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাঁটু সমান পানি মাড়িয়ে স্কুল করছে শিশুরা!

শ্যামনগর প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯নং শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে বই-খাতা বুকে চেপে হাঁটুসমান পানি মাড়িয়ে প্রতিদিন স্কুল করতে হচ্ছে শিক্ষার্থীদের।

দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় বৃষ্টির পানি সহজে বের হতে পারে না। এছাড়া চারপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো মাঠ পানিতে তলিয়ে যায়। ফলে বিদ্যালয়ে প্রবেশের একমাত্র পথ হাঁটু পানিতে ডুবে থাকে।

জলাবদ্ধতার কারণে শুধু যাতায়াতই নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাঠে পানি জমে থাকায় প্রাত্যাহিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা কিংবা শরীরচর্চার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অনেক শিক্ষার্থী কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে বলেও জানিয়েছেন অভিভাবকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিতে ওই স্কুলের মূল ফটক ও পুরো মাঠে ময়লা পানি জমে আছে। হাঁটুসমান পানি পেরিয়ে শিক্ষার্থীরা আসা–যাওয়া করছে। মাঠে পানি থাকায় শিশুরা খেলতে পারছে না।

কয়েকজন শিক্ষার্থী বলে, আমাদের প্রতিদিন ময়লা পানি মাড়িয়ে স্কুলে যাওয়া–আসা করতে হয়। আমাদের কাপড় প্রতিদিন নষ্ট হয়। মাঠে পানি থাকায় টিফিনের সময় খেলা করতে পারি না।

বিদ্যালয়টির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলে, বৃষ্টি হলেই মাঠে অনেক পানি জমে। পানি পার হতে গিয়ে অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। স্কুলে এসে ভেজা ড্রেসেই ক্লাস করতি হয়।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবু রায়হান বলে, আমরা মাঠে খেলতে খুব ভালোবাসি। কিন্তু বর্ষার সময় মাঠে সব সময় পানি থাকে। টিফিনের সময়ও খেলতে পারি না। শুধু ক্লাস করে বাড়ি চলে যাই।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান বলে, ছোট ভাই-বোনদের অনেক কষ্ট হয়। বিশেষ করে ওয়ান-টু’র ছেলে-মেয়েদের অনেক কষ্ট হয় স্কুলে আসতে। কেউ কেউ কাদায় পিছলে পড়ে যায়। আমরা চাই, দ্রুত মাঠটা ভরাট করে দেওয়া হোক, যাতে সবাই স্বাভাবিকভাবে স্কুলে আসতে পারে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণীকক্ষে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। কখনো কখনো অভিভাবকদের কোলে করেও শিশুদের বিদ্যালয়ে আনতে হয়।

অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হলেও স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত ড্রেন নির্মাণ কিংবা মাঠ ভরাটের মাধ্যমে টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, আজবাহার আলী ও শামসুর রহমান বলেন, এলাকার গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক। মাঠে দীর্ঘসময় পানি জমে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। নোংড়া পানির মধ্যে চলাচল করতে গিয়ে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার শংকাও রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেছেন, পানি নিষ্কাশনের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। তাই সামান্য বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ছোট ছোট শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে দীর্ঘদিন হলেও এই দুর্ভোগের কোন সমাধান পাচ্ছি না।

শ্যামনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন হোসেন বলেন, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি আমরা দেখেছি। মাঠটি কীভাবে দ্রুত ভরাট করা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হক বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!