বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রহমান (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (৮ জুলাই) সকালে নিখোঁজ হয় সে।

নিহত আব্দুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার মাকে বাবা ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর মা অন্যত্র বিয়ে করে। তখন থেকে আব্দুর রহমানকে তিনি লালন পালন করেন। গত বুধবার সকালে তিনি স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে ডাক্তার দেখাতে যান। বাড়ি ফিরে দেখেন রহমান বাড়িতে নেই। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরের ভিতর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি গিয়ে আব্দুর রহমানের মরদেহ শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!