বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়াস্থ জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আনসার ব্যাটেলিয়ন, গণপূর্ত, সাতক্ষীরা পৌরসভা, শহিদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পরে বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন প্রমুখ।
সভায় আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, আরাফাত হোসেন, মুজাহিদুল ইসলামসহ শহিদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১০

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১১

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১২

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৩

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৪

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৫

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৬

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৭

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৮

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১৯

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

২০
error: Content is protected !!