

রিজাউল করিম: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সাতক্ষীরা জেলা ছাত্রলের সভাপতি এস কে এম আবু রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ রিপন, সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান তুহিন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সিনিয়র সহসভাপতি রাব্বি, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি, শ্যামনগর উপজেলা ছাত্রলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক গেলাম মোস্তফা, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, তালা উপজেলা ছাত্রলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, কালিগন্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কলারোয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হোসেন সোহেল সাবেক সদস্য সচিব আজমাউল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন এবং বর্তামন সভাপতি সোহাগ, কেবিএ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রন্টি বর্তমান, সভাপতি ইমরান, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি টিপু, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মহাসিন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, প্রমুখ।
সভায় বক্তারা দেশগঠনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
মন্তব্য করুন