বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুলাই ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ্ চিত্রাংকন প্রতিযোগিতায় (বালিকা) দেশের শীর্ষস্থান (প্রথম) অর্জন করেছে।

গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেরা ক্ষুদে চিত্রশিল্পী জারিন সুবাহ্-এর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শুধু জারিন সুবাহ্-ই নয়, সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

এদের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অন্তরা লাবিবা ‘বাংলা কুইজ’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করেছে।

এছাড়া ৩য় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জাল সরকার লোকগীতি প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

তাদের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসাইন এবং প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।

প্রসঙ্গত, সারা দেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মোট ২১টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতো বড় আসরে একই বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থীর এই অর্জন সত্যিই বিরল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

২

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৩

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৪

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৬

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৭

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

৮

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

৯

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১০

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১১

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১২

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৩

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৪

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৫

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৬

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৭

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৮

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৯

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

২০