বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

ডেস্ক রিপোর্ট: জরুরি চিঠি, নথিপত্র বা পার্সেল দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে দ্রুত ও গ্যারান্টিযুক্ত ডাক সার্ভিস গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট। বাংলাদেশ ডাক বিভাগের এমন চটকদার ও আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পেশাজীবীরা।

সাতক্ষীরা প্রধান ডাকঘরের চরম উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনায় ‘এক্সপ্রেস’ সার্ভিসের নামে গ্রাহকদের সাথে রীতিমতো প্রতারণার অভিযোগ উঠেছে। চড়া মাশুল দিয়েও দুই সপ্তাহে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

জানা যায়, গত ২ জুলাই সাতক্ষীরা প্রধান ডাকঘর থেকে ‘গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট’ এর মাধ্যমে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে একটি অতি জরুরি দাপ্তরিক নথিপত্র পাঠানো হয়। কিন্তু দীর্ঘ ১৪ দিন পার হলেও সেই অতি জরুরি নথিটি প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি।

ভুক্তভোগী পেশাজীবী মো. হোসেন আলী জানান, চিঠি পৌঁছাতে অস্বাভাবিক দেরি হওয়ায় তিনি সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকারের দ্বারস্থ হন। তখন পোস্টমাস্টার অনলাইনে ট্র্যাকিং চেক করে আশ্বস্ত করেছিলেন, দুই-একদিনের মধ্যে প্রাপক চিঠি হাতে পেয়ে যাবেন। কিন্তু ১৬ জুলাই পুনরায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি আবারও অনলাইনে চেক করে এক অদ্ভুত ও দায়িত্বহীন তথ্য দেন। তিনি জানান, অতি জরুরি সেই নথিটি ঢাকা থেকে নাকি আবারও সাতক্ষীরাতেই ফেরত পাঠানো হয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারি সেবার এমন নজিরবিহীন গাফিলতির কোনো সদুত্তর না দিয়ে পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ভুক্তভোগী গ্রাহককে সরাসরি ডাকপিওনের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে দ্রুত নিজের কক্ষ ত্যাগ করেন।

পরবর্তীতে ডাক পিওনদের কক্ষে গিয়ে যোগাযোগ করা হলে নির্ধারিত ডাকপিওন আক্তারুল ইসলাম জানান, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি, আসলে আপনাকে কল দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা প্রধান ডাকঘরে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও তরুণ পেশাজীবী হাবিবুল ইসলাম অত্যন্ত জরুরি নথিপত্র সম্বলিত একটি খাম ঢাকাতে পাঠানোর জন্য এই এক্সপ্রেস সার্ভিসে বুকিং করেছিলেন। কিন্তু একই কায়দায় দীর্ঘদিন সময়ক্ষেপণ করে, প্রাপকের কাছে না পাঠিয়ে সেই চিঠিটি আবারও সাতক্ষীরায় ফেরত পাঠানো হয়।

গ্রাহকদের প্রশ্ন, যে চিঠি রাজধানীতে পৌঁছানোর কথা, তা প্রাপকের ঠিকানায় না গিয়ে কেন এবং কার ভুলে পুনরায় সাতক্ষীরায় ফেরত আসছে? আর ফেরত আসার পরেও কেন তা গ্রাহককে না জানিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে?

​এ অব্যবস্থাপনার বিষয়ে ডাক বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনার পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্বে) কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দ্রুততম সময়ে এই গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট এর নামে চলা প্রহসন ও কর্মকর্তাদের খামখেয়ালিপনা বন্ধে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাতক্ষীরাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!