বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ আগস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারের সদস্যদের সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছে। তার বয়সও হয়েছে। তিনি যদি দেশে ফিরে না আসেন, তাহলে তার দলের ভবিষ্যৎ অবস্থান এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন কীভাবে হবে এসব বিষয় বিবেচনায় আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন।

আজ বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, এখন প্রায় সবার হাতেই গণমাধ্যম রয়েছে। মানুষ যে বক্তব্য শুনতে চায়, সেটি কোনো না কোনোভাবে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও প্রচার নিষিদ্ধ ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিকে কীভাবে গণতন্ত্র বলা যায়?

ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এ ধরনের ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, রাজনৈতিক দলগুলোর নিজেদের অঙ্গসংগঠনের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ নেই। দিন শেষে আমরা আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি এমন আশঙ্কারও ইঙ্গিত দেয় এসব ঘটনা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যারিস্টার রুমিন ফারহানা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, নিহতদের স্বজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০