
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা বিএনপি নেতা জিএম মাওলা বকস, মো. শরিফুল আলম, এফএম মনিরুজ্জামান মনি, জিএম রফিকুল ইসলাম, মো. কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ মাসুদুর রহমান, রওশন আলী মোল্যা, আব্দুল গফফার, জামাল ফারুক জাফরিন, মো. কামরুল ইসলাম খান, ফয়জুল করিম খোকন, মো. আয়ুব আলী, সাইফুজ্জামান, আমিরুল ইসলাম, মিনারুল ইসলাম মালী, শফিকুল ইসলাম ও জিয়াউর রহমান জিতুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া যুবদল নেতা এহসানুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, আহাদুর রহমান লিটন, আছাবুর রহমান মোল্যা, শ্রমিকদল নেতা আব্দুর রউফ ও এ করিম এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কয়রা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা।
মন্তব্য করুন