বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি।

এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে এটি।
তথ্য অনুযায়ী, ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় ৮১ কোটি ৭৫ লাখ রুপি।

গ্রস আয় ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।
শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি।

রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পুরো সময়ে সেটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। সেই আয়কেও মুক্তির প্রথম দিনেই পেছনে ফেলে দেয় ‘আওয়ারাপান টু’।

ইমরান হাশমির ক্যারিয়ারের অন্য সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি। ‘হক’ ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি ও ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল প্রথম দিনে।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে লড়াই চলছে ‘আওয়ারাপান টু’র। এখন পর্যন্ত আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

যে সব খাবার ও পানীয় হারাম

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

প্রবাসীদের জন্য শিথিল হচ্ছে এনআইডি সংশোধনের নিয়ম

ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১০

ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে গলার কাঁটা শেখ হাসিনা

১১

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

১২

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

১৩

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

১৪

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

১৫

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

১৬

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

১৭

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

১৮

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

১৯

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

২০
error: Content is protected !!